📅 আজকের তারিখ: ২৬ অক্টোবর, ২০২৬

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ | CPA Job Circular 2026

প্রতিষ্ঠানের নাম CPA চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ
মোট পদ সংখ্যা 393
আবেদনের শেষ তারিখ ০৮ ডিসেম্বর, ২০২৬ রাত 12টা
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ 393পদে নিয়োগ 2026 | cpa circular 2026

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬ - CPA Job Circular 2026

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (CPA)-এর রাজস্ব খাতভুক্ত স্থায়ী শূন্য পদসমূহ পূরণের লক্ষ্যে প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে অনলাইনে আবেদন আহ্বান করা যাচ্ছে। বিজ্ঞপ্তি নং- ০৪/২০২৬ অনুযায়ী বিভিন্ন গ্রেডে অসংখ্য শূন্য পদে লোকবল নিয়োগ করা হবে। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন সম্পন্ন করতে পারবেন।

এক নজরে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ জব সার্কুলার ২০২৬

  • প্রতিষ্ঠানের নাম: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (Chittagong Port Authority)
  • বিজ্ঞপ্তি নম্বর: ০৪/২০২৬
  • পদের মোট সংখ্যা: ২২টি ভিন্ন ক্যাটাগরিতে বিভিন্ন পদ
  • আবেদনের মাধ্যম: অনলাইন
  • অনলাইন আবেদন শুরুর সময়: ০৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
  • অনলাইন আবেদন শেষের সময়: ০৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২:০০ টা

পদের নাম, বেতন স্কেল এবং শিক্ষাগত যোগ্যতা

ক্রঃ নং পদের নাম পদ সংখ্যা বেতন স্কেল (গ্রেড) বয়সসীমা শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা
১ পারসোনেল অফিসার/সহকারী সচিব ০২ টাঃ ৪৪০০০-১০৫৯০০/- (গ্রেড-০৯) অনূর্ধ্ব ৩২ বছর কমপক্ষে প্রথম শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী অথবা ২য় শ্রেণীর স্নাতকসহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর ডিগ্রী। সরকারি/আধা-সরকারি প্রতিষ্ঠানে অভিজ্ঞ প্রার্থীরা অগ্রাধিকার পাবেন।
২ এসিসটেন্ট ম্যানেজার (এষ্টেট) ০১ টাঃ ৪৪০০০-১০৫৯০০/- (গ্রেড-০৯) অনূর্ধ্ব ৩২ বছর স্নাতকোত্তর ডিগ্রীসহ এল এল বি অথবা এল এল এম। ভূমি ও জরীপ সংক্রান্ত কাজে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে।
৩ সহকারী পরিসংখ্যান কর্মকর্তা ০১ টাঃ ৩২০০০-৭৭৩০০/- (গ্রেড-১০) অনূর্ধ্ব ৩২ বছর অর্থনীতি/পরিসংখ্যানে ১ম শ্রেণীর স্নাতকোত্তর বা ২য় শ্রেণীর স্নাতক (সম্মান) সহ ২য় শ্রেণীর স্নাতকোত্তর অথবা প্রকৌশলে স্নাতক ডিগ্রী।
৪ লাইটিং অফিসার ০১ টাঃ ২৫০০০-৬০৫০০/- (গ্রেড-১১) অনূর্ধ্ব ৩২ বছর ইলেকট্রনিক্স/ইলেকট্রিক্যাল/পাওয়ার টেকনোলজিতে ডিপ্লোমা অথবা সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতাসহ স্নাতক পাস।
৫ সহকারী পরিদর্শক (ক্রাফটস) ০১ টাঃ ২৫০০০-৬০৫০০/- (গ্রেড-১১) অনূর্ধ্ব ৩২ বছর যান্ত্রিক প্রকৌশলে ডিপ্লোমা অথবা এসএসসি পাসসহ লাইসেন্সড ইঞ্জিন সনদ।
৬ ইঞ্জিন চালক (১ম শ্রেণী) ০৫ টাঃ ২৪৩০০-৫৮৭০০/- (গ্রেড-১২) অনূর্ধ্ব ৪০ বছর ৮ম শ্রেণী পাসসহ ১ম শ্রেণীর ইঞ্জিন চালক সনদ।
৭ ইলেকট্রিশিয়ান/ইলেকট্রিশিয়ান গ্রেড-১ ০৩ টাঃ ২৩৫০০-৫৬৮০০/- (গ্রেড-১৪) অনূর্ধ্ব ৩২ বছর ৮ম শ্রেণী পাস এবং ইলেকট্রিক্যাল ট্রেডে ২ বছরের ট্রেড কোর্সসহ ৩ বছরের অভিজ্ঞতা।
৮ ইঞ্জিন চালক (২য় শ্রেণী) ০৬ টাঃ ২২৮০০-৫৫২০০/- (গ্রেড-১৫) অনূর্ধ্ব ৩৫ বছর ৮ম শ্রেণী পাসসহ ২য় শ্রেণীর ইঞ্জিন চালক সনদ।
৯ ল্যান্ড সার্ভেয়ার ০২ টাঃ ২২৮০০-৫৫২০০/- (গ্রেড-১৫) অনূর্ধ্ব ৩২ বছর এস.এস.সি পাসসহ সার্ভে ফাইনাল সার্টিফিকেট অথবা ডিপ্লোমা-ইন-সার্ভে টেকনোলজি।
১০ ওয়ার্ড কীপার ০১ টাঃ ২২৮০০-৫৫২০০/- (গ্রেড-১৫) অনূর্ধ্ব ৩২ বছর কমপক্ষে এইচ.এস.সি সহ ডিপ্লোমা ইন ফার্মেসী এবং ৫ বছরের অভিজ্ঞতা।
১১ ল্যাব এসিসটেন্ট ০১ টাঃ ২২৮০০-৫৫২০০/- (গ্রেড-১৫) অনূর্ধ্ব ৩২ বছর এস.এস.সি (বিজ্ঞান) পাস, ল্যাব টেকনিশিয়ান সনদ এবং ৩ বছরের অভিজ্ঞতা।
১২ স্টুয়ার্ড ০১ টাঃ ২১৯০০-৫২৯০০/- (গ্রেড-১৬) অনূর্ধ্ব ৩২ বছর কমপক্ষে এইচ.এস.সি সহ ক্যাটারিং-এ সনদ ও সংশ্লিষ্ট কাজে অভিজ্ঞতা।
১৩ জুনিয়র একাউন্টস এসিসটেন্ট ২০ টাঃ ২১৯০০-৫২৯০০/- (গ্রেড-১৬) অনূর্ধ্ব ৩২ বছর কমপক্ষে এইচ.এস.সি (বাণিজ্য) ২য় বিভাগ। বাণিজ্যে স্নাতকধারীরা অগ্রাধিকার পাবেন।
১৪ জুনিয়র অডিটর ৮০ টাঃ ২১৯০০-৫২৯০০/- (গ্রেড-১৬) অনূর্ধ্ব ৩২ বছর এইচ.এস.সি পাস (স্নাতক পাস অগ্রাধিকার)। বাংলা ও ইংরেজী টাইপিং গতি থাকতে হবে।
১৫ নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ০১ টাঃ ২১৯০০-৫২৯০০/- (গ্রেড-১৬) অনূর্ধ্ব ৩২ বছর বাণিজ্যে উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ এবং কম্পিউটার টাইপিং-এ বাংলা ও ইংরেজিতে প্রতি মিনিটে ন্যূনতম ২০ শব্দ গতি।
১৬ অফিস সহকারী কাম হিসাব সহকারী (মহিলা কলেজ) ০১ টাঃ ২১৯০০-৫২৯০০/- (গ্রেড-১৬) অনূর্ধ্ব ৩২ বছর উচ্চ মাধ্যমিক বা সমমান পাশ এবং কম্পিউটার টাইপিং-এ বাংলা ও ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দ গতি।
১৭ সহকারী সাব ইন্সপেক্টর ১০ টাঃ ২১৯০০-৫২৯০০/- (গ্রেড-১৬) অনূর্ধ্ব ৩২ বছর শারীরিক যোগ্যতা ও মাপসহ এইচ.এস.সি পাস (স্নাতক পাস অগ্রাধিকার)।
১৮ গ্রীজার ২০ টাঃ ২১৪০০-৫১৯০০/- (গ্রেড-১৭) অনূর্ধ্ব ৩২ বছর এস.এস.সি পাস (গ্রীজার হিসেবে অভিজ্ঞদের অগ্রাধিকার)।
১৯ লস্কর ৫৫ টাঃ ২০৫০০-৪৯৬০০/- (গ্রেড-১৯) অনূর্ধ্ব ৩২ বছর ৮ম শ্রেণী পাসসহ সুস্বাস্থ্যের অধিকারী।
২০ ভান্ডারী ১৯ টাঃ ২০০০০-৪৮৪০০/- (গ্রেড-২০) অনূর্ধ্ব ৩২ বছর ৮ম শ্রেণী পাস ও খাদ্য রান্নার জ্ঞান থাকতে হবে।
২১ খালাসী ৬০ টাঃ ২০০০০-৪৮৪০০/- (গ্রেড-২০) অনূর্ধ্ব ৩২ বছর ৮ম শ্রেণী পাস ও ভালো স্বাস্থ্যের অধিকারী।
২২ নিরাপত্তা রক্ষী ১০২ টাঃ ২০০০০-৪৮৪০০/- (গ্রেড-২০) অনূর্ধ্ব ৩২ বছর কমপক্ষে এস.এস.সি পাস (সাবেক সামরিক সদস্যদের ক্ষেত্রে ৮ম শ্রেণী শিথিলযোগ্য) ও নির্ধারিত শারীরিক যোগ্যতা।

অনলাইন আবেদন করার নিয়ম ও শর্তাবলী

  • আবেদনকারীকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট cpadigital.gov.bd/jobs-এ গিয়ে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরমটি অবশ্যই ইউনিকোড বাংলায় পূরণ করতে হবে।
  • ছবির সাইজ: ৩০০×৩০০ পিক্সেল (সর্বোচ্চ ১০০ কিলোবাইট, JPG/JPEG ফরম্যাট) এবং স্বাক্ষরের সাইজ: ৩০০×৮০ পিক্সেল (সর্বোচ্চ ৬০ কিলোবাইট) আপলোড করতে হবে।
  • অনলাইন ফরম সাবমিট করার পর 'Pay Now' অপশনের মাধ্যমে অনলাইনে পরীক্ষার ফি জমা দিতে হবে।

পরীক্ষার ফি বিবরণী:

  • ০১, ০২ ও ০৩ নং পদের জন্য: ২০০/- টাকা
  • ০৪, ০৫ ও ০৬ নং পদের জন্য: ১৫০/- টাকা
  • ০৭ থেকে ১৭ নং পদের জন্য: ১০০/- টাকা
  • ১৮ থেকে ২২ নং পদের জন্য: ৫০/- টাকা

গুরুত্বপূর্ণ তারিখ ও সময়সূচি

  • অনলাইনে আবেদন শুরু: ০৮ নভেম্বর ২০২৬, সকাল ১০:০০ টা
  • অনলাইনে আবেদন শেষের সময়: ০৮ ডিসেম্বর ২০২৬, রাত ১২:০০ টা
  • অনলাইনে ফি জমাদানের শেষ তারিখ: ১০ ডিসেম্বর ২০২৬

পরীক্ষার সময়সূচি এবং প্রবেশপত্র ডাউনলোডের তথ্য www.cpa.gov.bd ওয়েবসাইট এবং প্রার্থীদের মোবাইল নম্বরে এসএমএস-এর মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে। ডাকযোগে কোনো প্রবেশপত্র পাঠানো হবে না।

অনলাইনে আবেদন করুন (অফিসিয়াল ওয়েবসাইট) ↗