📅 আজকের তারিখ: ১৯ অক্টোবর, ২০২৬

বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ ২০২৬ | BSC Job Circular

প্রতিষ্ঠানের নাম বাংলাদেশ ব্যাংক
মোট পদ সংখ্যা 220
আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর, ২০২৬ বিকেল ৫:০০ টা
বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ২২০ পদে নিয়োগ ২০২৬ | BSC Job Circular

বাংলাদেশ ব্যাংকের অধীনে বিভিন্ন ব্যাংকে ২২০ পদে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি

ব্যাংকিং খাতে বড় পদে চাকরিপ্রার্থীদের জন্য বিশাল সুযোগ নিয়ে এসেছে ব্যাংকার্স সিলেকশন কমিটি (BSC)। বাংলাদেশ ব্যাংকের তত্ত্বাবধানে পরিচালিত এই সিলেকশন কমিটির সদস্যভুক্ত বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে ১৭টি ভিন্ন ক্যাটাগরিতে ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেডে মোট ২২০ জন কর্মকর্তা নিয়োগ দেওয়া হবে।

আপনি যদি ইঞ্জিনিয়ারিং, আইন, ফিন্যান্স বা সম্পর্কিত অন্য যেকোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর সম্পন্ন করে থাকেন, তবে বাংলাদেশ ব্যাংকের অফিসিয়াল নিয়োগ পোটালের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারেন। বিজ্ঞপ্তিটির গুরুত্বপূর্ণ সব তথ্য নিচে সহজভাবে তুলে ধরা হলো।

সংক্ষেপে ব্যাংকার্স সিলেকশন কমিটি নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য

বিষয় তথ্য
আবেদন নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ ব্যাংক (ব্যাংকার্স সিলেকশন কমিটি)
মোট ক্যাটাগরি ১৭টি
মোট পদসংখ্যা ২২০টি
গ্রেড ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেড
আবেদন ফি ২০০ টাকা
আবেদনের মাধ্যম অনলাইন (eRecruitment Portal)
আবেদনের শেষ তারিখ ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ টা

পদভিত্তিক পদসংখ্যা ও বেতন স্কেল

নিচে ১৭টি ক্যাটাগরির পদের নাম, মোট পদসংখ্যা এবং নির্ধারিত বেতন স্কেলের তালিকা দেওয়া হলো:

ক্রমিক পদের নাম পদসংখ্যা গ্রেড ও বেতন স্কেল
১ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) / সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-ইলেকট্রিক্যাল) ৬টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
২ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) / সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-টেক্সটাইল) ৩টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
৩ সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-লেদার) ২টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
৪ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) / সিনিয়র অফিসার (সহকারী প্রকৌশলী-আর্কিটেকচার) ৪টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
৫ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) / সিনিয়র অফিসার / সহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৭টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
৬ অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) / সিনিয়র অফিসার / সহকারী প্রকৌশলী (সিভিল) ২২টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
৭ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (ইলেকট্রিক্যাল) / অফিসার / উপসহকারী প্রকৌশলী (ইলেকট্রিক্যাল) ৮টি গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)
৮ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল) / অফিসার / উপসহকারী প্রকৌশলী (মেকানিক্যাল) ৯টি গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)
৯ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (সিভিল) / অফিসার / উপসহকারী প্রকৌশলী (সিভিল) ৩৬টি গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)
১০ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (আর্কিটেকচার) ১টি গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)
১১ সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (টেক্সটাইল) ৪টি গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬াহা টাকা)
১২ সিনিয়র অফিসার (ল) / সিনিয়র অফিসার (আইন) / আইন অফিসার ৮১টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
১৩ সিনিয়র অফিসার (ফিনান্সিয়াল এনালিস্ট) ১৪টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
১৪ ফিনান্সিয়াল এনালিস্ট ১টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
১৫ আইন কর্মকর্তা ১টি গ্রেড-৬ (৩৫, ৫০০–৬৭,০১০ টাকা)
১৬ সিনিয়র অফিসার (নিরীক্ষা) ২০টি গ্রেড-৯ (২২,০০০–৫৩,০৬০ টাকা)
১৭ প্রটোকল অফিসার ১টি গ্রেড-১০ (১৬,০০০–৩৮,৬৪০ টাকা)

আবেদনকারীদের বয়সের সীমা

১ এপ্রিল ২০২৬ তারিখ অনুযায়ী বয়স হিসাব করতে হবে:

  • ১ থেকে ১৭ নম্বর পদ (১৫ নম্বর ব্যতীত): প্রার্থীদের সর্বনিম্ন বয়স ২১ বছর এবং সর্বোচ্চ বয়স ৩২ বছর।
  • ১৫ নম্বর পদ (আইন কর্মকর্তা): এই পদের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ ৩৫ বছর পর্যন্ত শিথিলযোগ্য।

অনলাইনে আবেদন করার নিয়মাবলী

বাংলাদেশ ব্যাংকের নির্দিষ্ট ই-রিক্রুটমেন্ট পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। নিচে ধাপগুলো দেওয়া হলো:

  1. প্রথমে বাংলাদেশ ব্যাংকের ই-রিক্রুটমেন্ট ওয়েবসাইট erecruitment.bb.org.bd-এ প্রবেশ করতে হবে।
  2. আগে থেকে অ্যাকাউন্ট করা থাকলে বিদ্যমান সিভি আইডি (CV ID) ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে সরাসরি পদের পাশে ‘Apply Online’-এ ক্লিক করতে হবে।
  3. নতুন প্রার্থীদের ক্ষেত্রে পছন্দের পদের পাশে ‘Apply Online’-এ ক্লিক করার পর পাওয়া ‘Register Now’ লিংকে গিয়ে ফর্মটি নিখুঁতভাবে পূরণ করতে হবে।
  4. ফর্ম পূরণ শেষে ‘Submit Application’ ক্লিক করলেই আবেদন জমা হয়ে যাবে এবং প্রার্থী একটি সিভি আইডি (CV ID) নম্বর পাবেন। এই সিভি আইডি ও পাসওয়ার্ডটি পরবর্তী ধাপগুলোর জন্য নিরাপদে সংরক্ষণ করতে হবে।

আবেদন ফি ও সময়সীমা

এই নিয়োগের আবেদন ফি ধরা হয়েছে ২০০ টাকা। আগামী ১৮ অক্টোবর ২০২৬, রাত ১১:৫৯ মিনিট পর্যন্ত আবেদন ফরম পূরণ ও পরীক্ষা ফি দেওয়া যাবে। শেষ সময়ের সার্ভার জ্যাম এড়াতে আগেভাগে আবেদন করার পরামর্শ দেওয়া হচ্ছে।

অনলাইনে আবেদন করুন (অফিসিয়াল ওয়েবসাইট) ↗