বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (BRDB) ২১ পদে নিয়োগ বিজ্ঞপ্তি ২০২৬|BRDB Job Circular 2026
| প্রতিষ্ঠানের নাম | বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) |
| মোট পদ সংখ্যা | 21 |
| আবেদনের শেষ তারিখ | ১৯ অক্টোবর, ২০২৬ |
বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে (BRDB) ২১ পদে চাকরির সুযোগ: আবেদন করুন সহজেই
পল্লী উন্নয়ন ও সরকারি খাতে ক্যারিয়ার গড়ার জন্য একটি নতুন চাকরির সুযোগ এসেছে। বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (BRDB)-এর যুগ্ম পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগের অধীনে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এতে ১০ম ও ১৪তম গ্রেডে মোট ২১ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে।
আপনি যদি স্নাতক পাস করে থাকেন এবং সরকারি/স্বায়ত্তশাসিত সংস্থায় কাজ করতে আগ্রহী হন, তবে নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারেন। নিচে বিজ্ঞপ্তি সম্পর্কিত সমস্ত দরকারি তথ্য দেওয়া হলো।
সংক্ষেপে বিআরডিবি (BRDB) নিয়োগ বিজ্ঞপ্তির তথ্য
| বিষয় | তথ্য |
|---|---|
| প্রতিষ্ঠানের নাম | যুগ্ম পরিচালকের কার্যালয়, বরিশাল বিভাগ (বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড) |
| মোট পদসংখ্যা | ২১টি |
| চাকরির ধরন | পূর্ণকালীন (অস্থায়ী) |
| প্রার্থীর ধরন | নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন |
| বয়সসীমা | ১৮ থেকে ৩৫ বছর (১৯ অক্টোবর ২০২৬ তারিখে) |
| আবেদন শুরুর তারিখ | ১৪ সেপ্টেম্বর ২০২৬ |
| আবেদনের শেষ তারিখ | ১৯ অক্টোবর ২০২৬ |
পদের বিবরণ ও প্রয়োজনীয় যোগ্যতা
নিচে পদভিত্তিক পদের নাম, পদসংখ্যা এবং আবেদনের শর্তাবলি বিস্তারিত তুলে ধরা হলো:
| ক্রমিক | পদের নাম | পদসংখ্যা | শিক্ষাগত যোগ্যতা ও দক্ষতা |
|---|---|---|---|
| ১ | সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা (ইরেসপো) | ৪টি | যেকোনো বিষয়ে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। |
| ২ | হিসাব সহকারী (ইরেসপো) | ৪টি | বাণিজ্য বিভাগ থেকে ন্যূনতম দ্বিতীয় শ্রেণীর সিজিপিএসহ স্নাতক বা সমমানের ডিগ্রি এবং কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। |
| ৩ | মাঠসংগঠক (ইরেসপো) | ১৩টি | সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা সমমানের ডিগ্রি থাকতে হবে। |
আবেদন করার বয়সসীমা
১৯ অক্টোবর ২০২৬ তারিখের হিসাব অনুযায়ী প্রার্থীর সর্বনিম্ন বয়স হতে হবে ১৮ বছর এবং সর্বোচ্চ বয়স ৩৫ বছর পর্যন্ত গ্রহণ করা হবে।
কীভাবে আবেদন করবেন?
আগ্রহী প্রার্থীরা অনলাইনে অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে তাদের আবেদনপত্র জমা দিতে পারবেন। নিচে আবেদনের লিংক দেওয়া হলো:
- বিআরডিবি অফিসিয়াল ওয়েবসাইট: www.brdb.gov.bd
- ইরেসপো প্রকল্প ওয়েবসাইট: www.iresppw.brdb.gov.bd
আবেদনের শেষ সময়: আগামী ১৯ অক্টোবর ২০২৬ তারিখের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। শেষ সময়ের অনলাইন ট্রাফিকের ঝামেলা এড়াতে আগেভাগেই ফর্ম পূরণ করার পরমর্শ দেওয়া হচ্ছে।